Prothom ALo Book Award 1413
 
 
আহমাদ মোস্তফা কামাল তাঁর গল্প-উপন্যাস-প্রবন্ধে কুশলী কলমে তুলে ধরেন সমাজের নানা বৈকল্য ও বিকার, অন্যায় ও অসঙ্গতি, অসুখ ও স্খলনের চিত্র। মানুষের মনের নিভৃতে আলো ফেলে ছেঁকে আনেন প্রেম, স্বপ্ন ও ভালো লাগার নিকষিত অনুভূতিগুলো। তাঁর গল্প-উপন্যাসে বাস্তব জটিল, বাস্তবের প্রকাশ জটিলতর। মানুষের স্বপ্ন বাস্তবের আঘাতে হারিয়ে যায়, প্রেম দিগভ্রান্ত হয়, প্রাপ্তির মুহূর্ত ঢুকে পড়ে অপ্রাপ্তির অঞ্চলে। খণ্ড খণ্ড দৃশ্যে সুন্দর-ভয়ানক নানা মুহূর্ত জীবন্ত হয় তাঁর লেখায়। আমাদের সময়ের এক সংবেদী রূপকার শক্তিমান কথাশিল্পী আহমাদ মোস্তফা কামাল তাঁর অনুপম-সজীব-মেদহীন-নির্বিকল্প গদ্যে বিবিধ আখ্যানের আলোকে আঁকেন সময়ের ছবি, স্বল্প পরিসরে নিয়ে আসেন বিশাল ব্যাপ্তি, আঁকেন এই সময়ের অস্থিরতা ও বন্ধ্যাত্ব, বৈকল্য ও বিকার, গ্লানি ও বেদনা, অসুখ ও স্খলন, যন্ত্রণা ও ক্লান্তিকে। আমাদের প্রতিদিনের জীবনযাপনের গ্লানি এবং বিষাদ, বিপন্নতা ও নিমগ্নতার ছবি আঁকেন অপূর্ব দক্ষতায়। জাদুবিস্তারি বর্ণনায় তিনি সাজান মানুষের নিভৃত ও কোলাহলময় মুহূর্তগুলো। আমরা তার গন্ধ পাই, আলো পাই, শব্দ শুনি।
 
আসুন, প্রিয় পাঠক, আমরাও তাঁর সঙ্গে সময় পরিভ্রমণ করি।
 
অন্ধ জাদুকর ২৯.০৩.২০০৯
নতুন লেখা একটি গল্পঃ অশ্রু অথবা রক্তপাতের গল্প
ও একটি
প্রবন্ধ
রাজনীতির দর্শন ও কর্মসূচি
অক্টোবর, ২০০৭
  প্রথম আলো বর্ষসেরা বই-এর পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিচারকমণ্ডলির পক্ষে সৈয়দ মনজুরুল ইসলাম দ্বারা পঠিত শংসাবচন।